ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রেমের প্রস্তাবে যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

পর্দায় শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের এক ঘটনায় চমকে গেছেন জান্নাতুল ফেরদৌস ঐশীর ভক্তরা। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের উত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়।

ঐশীর কথায়, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।’

ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে ঐশী এমন মারমুখী হয়ে উঠেছিলেন। উত্তরে ঐশী হেসে জানান, তখন তিনি অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না।

আরও পড়ুন>>শীতে হাঁটু ও হাড় ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া উপায়

স্মৃতিচারণা করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান।
তিনি বলেন, ‘স্যরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম স্যরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।’

স্কুলজীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়।
বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এই অভিনেত্রী নিজের কাজ নিয়ে নিয়মিত ছোট ও বড় পর্দায় সরব রয়েছেন।

এদিকে জান্নাতুল ফেরদৌস ঐশীকে সবশেষ দেখা গেছে রায়হান রাফী নির্মিত ‘নূর’ সিনেমায়। যেটি চলতি মাসেই মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। একই নায়কের বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমাতেও দেখা গেছে এই নায়িকাকে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

প্রেমের প্রস্তাবে যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

আপডেট সময় ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

পর্দায় শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের এক ঘটনায় চমকে গেছেন জান্নাতুল ফেরদৌস ঐশীর ভক্তরা। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন