ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

প্রদর্শনীতে ফারিণের গায়ে শাকিব খান হাত, নায়িকার অস্বস্তি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 117

এবারের ঈদুল ফিতরে এই তারকার ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের অনেক বেশি প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবকিছু ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কারণে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান।

সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান ও তাসনিয়া ফারিণসহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ভিডিওটিতে ফারিণকে কয়েকবার অস্বস্তিবোধ করতে এবং হাতটি সরানোর চেষ্টা করতে দেখা গেলেও, তিনি তা সরাতে পারেননি। দৃশ্যটি নেটিজেনদের নজরে আসার পর থেকেই তাদের মধ্যে নানা ধরনের ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। একপক্ষের মতে, একজন পেশাদার অভিনয়শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীদের জন্য অস্বস্তিকর। অন্যদিকে, অন্য একটি পক্ষ বিষয়টিকে নিছক মজার বা স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মূল তারকা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করেছেন। ছবিটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

প্রদর্শনীতে ফারিণের গায়ে শাকিব খান হাত, নায়িকার অস্বস্তি

আপডেট সময় ০৭:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

এবারের ঈদুল ফিতরে এই তারকার ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের অনেক বেশি প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবকিছু ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কারণে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন শাকিব খান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন