ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাটগ্রামে সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্য বর্তমানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।

সীমান্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি যৌথ দল সীমান্তে জড়ো হয়। এ সময় ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে এক বিএসএফ সদস্য জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করেন এবং স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। এসময় টহলরত ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে
আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবির সুবেদার আইয়ুব আলী জানান, ওই বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে রাখা হয়েছে।

এদিকে বারবার বিএসএফের অনুপ্রবেশ ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায় উসকানিমূলক কর্মকাণ্ড করে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে তারা।

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন বলেন, বিএসএফ সদস্য আটকের বিষয়ে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠক বা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

পাটগ্রামে সীমান্তে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ০২:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন