লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় ৪টি গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ রোববার (৪ জানুয়ারি) ভোর বেলায় উপজেলার হোসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২টি এবং চিলার বাজার এলাকা থেকে আরও ২টি ভারতীয় গরু আটক করা হয়।
আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
প্রেস বিজ্ঞপ্তি 





























