ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পাকিস্তানে জুমার নামাজে সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ইমামবাড়ায় জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তারালাই এলাকায় এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। খবর দ্য ডনের।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তড়িঘড়ি করে উদ্ধার অভিযান শুরু হয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দলের এক হাজারেরও বেশি সদস্য বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পুঁতে রাখা কোনো বিস্ফোরক ছিল তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে।
বিজ্ঞাপন

ভয়াবহ এই হামলার পর ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস), পলিক্লিনিক এবং সিডিএ হাসপাতালকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন, প্রধান জরুরি বিভাগসহ অর্থোপেডিক ও বার্ন সেন্টারগুলোকে আহতদের সেবায় প্রস্তুত রাখা হয়েছে। অনেক আহতকে ইতিমধ্যে এসব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ট্র্যাজেডির মাত্র তিন মাস পার হতে না হতেই রাজধানীতে আবারও এমন ভয়াবহ বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

পাকিস্তানে জুমার নামাজে সময় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

আপডেট সময় ০৭:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ইমামবাড়ায় জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন