লালমনিরহাট-২ সংসদীয় আসন (আদিতমারী-কালিগঞ্জ) এলাকার একমাত্র স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত বলেন, দেশে পরিবর্তন আনতে হলে মোটরসাকেল মার্কায় ভোট দিতে হবে। তাহলে এই এলাকায় উন্নয়ন হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাতে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দির্ঘদিন থেকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও মন্দিরে সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য গৃহ নির্মাণ, গরীব ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা আসছি। তাই আমি একজন কৃষকের সন্তান। সে হিসেবে আপনারদের সেবা করতে চাই। বর্তমানে দেখাগেছে এই এলাকায় দুই পরিবারের দুইজন হেভিটওয়েট জনপ্রতিনিধি ছিল এলাকায় কোন উন্নয়ন হয় নাই,আজকে মানুষ অবহেলিত, রাস্তা-ঘাটের কি বেহাল অবস্থা। আমি বিশ্বের অনেক দেশ সফর করেছি তাদের দেশের রাস্তা-ঘাট কত উন্নত। সেদিকে দেখেন আমাদের দেশের রাস্তা-ঘাট কত কাঁচা। আমরা কতদুর পিছিয়ে আছি। এদেশের বিভিন্ন দলের নেতারা জনগনের রাজনীতি করে না তারা শুধু চোরের রাজনীতি করে। দুই উপজেলায় এমন পরিস্থীতি চায় না এজন্য পরিবর্তনের দরকার। ৫৪ বছর থেকে দুটা ফ্যামিলির লোক আমাদেরকে মুলা দেখাইছে। এ জন্য পরিবর্তনের দরকার। কাজেই সময় এসেছে সুযোগ এসেছে সেটা আমরা এখন কাজে লাগাই। পরিবর্তনের জন্য এদেশের যুবকদেরকে এগিয়ে আসতে হবে যেহেতু আমি একজন যুবক। বাকী যারা প্রার্থী আছে বায়োজ্যেষ্ট তাদের বয়স নাই। তারা জনগনের সেবা করতে পারবে না। তিনি বলেন,আমি যদি এমপি নির্বাচিত হইলে এলাকার ব্যকার যুবকদের জন্য আত্নকর্মসংস্থান সৃষ্টি,রাস্তা-ব্রীজ,কালভার্টসহ মসজিদ মাদরাসার ব্যাপক কাজ করব এবং আমার সাথে দেখা করতে দালালের দরকার হবে না। তাই আগামি ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনে মোটরসাকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।
তিনি ভেলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন। নারী ও পুরুষের ব্যাপক উপস্থিত সমাগম হয়।
এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ) মার্কা, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (দাড়িপাল্লা) মার্কা, জনতা পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবঃ শামীম কামাল (কলম) মার্কা, মো. মাহফুজুর রহমান (হাতপাখা) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইঞ্জিসিয়ার এলাহান উদ্দিন (লাঙ্গল) জাতীয় পার্টি, নিমাই চন্দ্র রায় (কাস্তে) কমিউনিস্ট পার্টি ও মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল) স্বতন্ত্র।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 




























