ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে প্রতিকার চাইলেন জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • 130

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে। ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। এই পঁচা রাজনৈতি সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি।

ডা. শফিকুর রহমান বলেন, গণ-প্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও তাদের ভোট করতে দেওয়া হয়েছে। যা আইনের লঙ্ঘন।

তিনি আরো বলেন, নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের ওপর আস্থা রাখুন, আমরা আপনাদের সঙ্গে থাকব, অধিকার আদায় করেই ছাড়ব।

জামায়াত আমির অভিযোগ করে বলেন, একটি দল নানা অনিয়ম করলেও তারাই উল্টো ভোট পুনর্গণনার দাবি তুলে নতুন করে গোলযোগ শুরু করতে চাচ্ছে। তাদের প্রতি আমাদের অনুরোধ হলো- জনগণের অধিকার নিয়ে খেলবেন না। সুষ্ঠু ধারার রাজনীতির প্রতি সম্মান দেখান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন ছিল জনগণের বহুল প্রত্যাশিত। ভোটের প্রতি দেশবাসীর আস্থা তৈরি হয়েছিল, কিন্তু ভয়াবহ কারচুপির মাধ্যমে সাধারণ ভোটারদের আশাহত করা হয়েছে। জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপির শীর্ষ নেতাসহ গুরুত্বপূর্ণ অনেক আসনে ভোট ডাকাতি করা হয়েছে। এটা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ঢাকা-৮, ঢাকা-১৩ আসনসহ বেশ কিছু নির্বাচনি এলাকায় ভোট পুনরায় গণনা করতে হবে। সুপরিকল্পিতভাবে যে ফল পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া এবারের নির্বাচনে স্পষ্ট দুটি পক্ষ ছিল, সংস্কারের পক্ষে ও বিপক্ষে। আমরা দেখলাম যে, বিপুল ভোটে হ্যাঁ বিজয়ী হলেও আমাদের ভোট কম দেখানো হয়েছে। এখানে ভয়াবহ কারচুপি হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আমরা অধিকার আদায় করতে জানি। ফল পাল্টে দেওয়ার এ চক্রান্ত সফল হবে না।

ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ তুলে প্রতিকার চাইলেন জামায়াত আমির

আপডেট সময় ১০:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন