ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দেশের সংকট কাটাতে সুষ্ঠু পরিকল্পনার বিকল্প নেই: ডা. জুবাইদা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি সংগৃহীত

বিএনপির রাজনীতি মূলত সুদূরপ্রসারী এবং সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশ এক সংকটকাল অতিক্রম করছে এবং এই বহুমুখী সমস্যাগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হলো সঠিক ও বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা।

ডা. জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক হলেও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার স্থায়ী সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয় দেখার সময় এসেছে।
তিনি জাতীয়তাবাদের এক নতুন দর্শনের কথা তুলে ধরে বলেন, বিএনপির মূলনীতি হবে— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে জনগণের স্বার্থকে বড় করে দেখাই আধুনিক রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন।
সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ভেদাভেদের আগে সমতা নিশ্চিত করা হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।
বিশেষ করে যুবসমাজের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সকলকে শ্রমের সঠিক মর্যাদা এবং মেধার প্রকৃত মূল্যায়ন দিতে চাই। মেধাভিত্তিক চাকরির বাজার নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার। শোষণের বদলে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে আগামীর মূল অঙ্গীকার।

তিনি একটি মানবিক ও জনবান্ধব সমাজ গঠনের স্বপ্ন দেখিয়ে বলেন, আমরা এমন একটি দেশ ও সমাজ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতাকে স্থান দেওয়া হবে।

এই লক্ষ্য অর্জনে তিনি দেশের সকল স্তরের পেশাজীবী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

দেশের সংকট কাটাতে সুষ্ঠু পরিকল্পনার বিকল্প নেই: ডা. জুবাইদা

আপডেট সময় ০৮:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির রাজনীতি মূলত সুদূরপ্রসারী এবং সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে দেশ এক সংকটকাল অতিক্রম করছে এবং এই বহুমুখী সমস্যাগুলো থেকে উত্তরণের একমাত্র পথ হলো সঠিক ও বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন