ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

দিনাজপুরে গৃহবধূ ধর্ষণ মামলা, র‍্যাবের অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে মামলা; র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি দিনাজপুরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অহপরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি এবং ভিকটিম একই এলাকার স্থানীয় বাসিন্দা এবং ভিকটিমের স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। বিগত কয়েক মাস পূর্বে ভিকটিমের স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় ভিকটিম স্বামীর বাড়ি হতে তার বাবার বাড়িতে চলে যায়। ভিকটিমের সাথে তার স্বামীর মনোমালিন্যের বিষয়টি মিমাংসা করার জন্য আসামি ভিকটিমের বাবার বাড়ীতে ভিকটিমের সাথে সাক্ষাত করে এবং ভিকটিমের সাথে সখ্যতা গড়ে তুলে। এরই প্রেক্ষিতে গত ইং ১৫/০৯/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে তার নিজ স্বামীর শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮, তারিখ- ১৮/১১/২০২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারা।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল ইং ২২/১২/২০২৫ তারিখ দুপুর ০২.১০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন উপশহর নিউটাউন এলাকায় অভিযান পরিচালনা করে এজহারনামীয় প্রধান আসামি সৈয়দ রোকনুজ্জামান (৩০), পিতা-সৈয়দ হারুনুর রশিদ, সাং-মতিহারা (পূর্বপাড়া), থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজবিজয়২৪.কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

দিনাজপুরে গৃহবধূ ধর্ষণ মামলা, র‍্যাবের অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে মামলা; র‍্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি দিনাজপুরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন