ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ত্রাণমন্ত্রীর হঠাৎ অসুস্থতা, দ্রুত নেওয়া হচ্ছে ঢাকায়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালীন সময়ে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে তিনি ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা করছিলেন।
রেস্টরুমে কথা বলার একপর্যায়ে মন্ত্রী হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
প্রাথমিকভাবে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে সাধারণ বিমানে ভ্রমণের ঝুঁকি নিতে নিষেধ করেন।

গফুর সরকার আরও জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছা মাত্রই তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ত্রাণমন্ত্রীর হঠাৎ অসুস্থতা, দ্রুত নেওয়া হচ্ছে ঢাকায়

আপডেট সময় ০১:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালীন সময়ে তিনি শারীরিক অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন