নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী বাজার সংলগ্ন দাস পাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের কারণে আতংকে দিনাতিপাত করছে এলাকাবাসী।
বোড়াগাড়ী বাজারে গ্রামিন টাওয়ারে পশ্চিমে দাস পাড়ায় কোন প্রকার বিদ্যুৎতের খুটি না থাকার কারণে হাজারো পরিবার বোড়াগাড়ী বাজারের মেইন সড়কের খুটি থেকে শতশত গজ তার লাগিয়ে বাড়ীতে চলছে বিদ্যুৎ সংযোগ। এলামেলো ভাবে তারগুলো ঝুলে থাকার কারণে প্রতিনিহিত ঘটছে দূর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য ঝড় বৃষ্টিতে ঘনবসতি বাড়ীগুলোতে দূর্ঘটনার আশংখা থাকে বেশী। পথচারী এবং স্কুলের শিশুরা থাকে চরম আতংকে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
অপর দিকে বোড়াগাড়ী বালিকা বিদ্যালয়ে পিছনে বিদ্যুতের খুটি থাকলেও প্রয় আধা কিলোমিটার জুড়ে হাজী সাহেবের গুদাম পর্যন্ত নেই কোন খুটি। তাই বাজারের মেইন সড়কের খুটি থেকে বিদ্যুৎ সংযোগ নিতে লাগে শতশত গজ তার। সেগুলো আবার মানুষের বাড়ী উপরদিয়ে অথবা কারো বারান্দার পাশ দিয়ে যাচ্ছে সংযোগ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এড়াতে এলাকাবাসী দাবী করেন বিদ্যুতের খুটি। নইলে হতাশা এবং আতংকে কাটছে তাদের জীবনযাত্রা।
এবিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী নওশাদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎতের খুটির বাজেট নেই, আগামীতে বাজেট আসলে তা বাস্তবায়ন করা হবে।
বিষয়টি নিরশনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন দাস পাড়ার বাসিন্দারা।
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি 































