ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

টিউশনি করে এমপি প্রার্থী তমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমার পেশা টিউশনি। এই পেশায় তার প্রতিমাসে আয় ২৫ হাজার টাকা। এছাড়া বাড়ি-গাড়ি, কৃষি জমি, ব্যাংক জমা নেই তার।
নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। রংপুর- ৪ আসন থেকে তিনি প্রতিদ্বন্দিতা করবেন।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তমার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদ বলতে রয়েছে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও দেড় লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র।
স্থায়ী ঠিকানা রংপুরের পীরগাছা উপজেলার গুয়াবাড়ি। তিনি পীরগাছা বাজারে শিক্ষক দম্পতি শ্রী পিযুষ কান্তি রায়ের সন্তান। তমা সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) কেন্দ্রীয় একজন তুখোড় রাজনীতিবিদ বলে জানা গেছে। তার বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন রাজধানীর ওয়ারী।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তমা। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়ন বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করা হয়। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পর্দা ও শালীনতা নিয়ে জামায়াত এমপির পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায়

টিউশনি করে এমপি প্রার্থী তমা

আপডেট সময় ০১:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমার পেশা টিউশনি। এই পেশায় তার প্রতিমাসে আয় ২৫ হাজার টাকা। এছাড়া বাড়ি-গাড়ি, কৃষি জমি, ব্যাংক জমা নেই তার।
নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। রংপুর- ৪ আসন থেকে তিনি প্রতিদ্বন্দিতা করবেন।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তমার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদ বলতে রয়েছে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা ও দেড় লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র।
স্থায়ী ঠিকানা রংপুরের পীরগাছা উপজেলার গুয়াবাড়ি। তিনি পীরগাছা বাজারে শিক্ষক দম্পতি শ্রী পিযুষ কান্তি রায়ের সন্তান। তমা সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) কেন্দ্রীয় একজন তুখোড় রাজনীতিবিদ বলে জানা গেছে। তার বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন রাজধানীর ওয়ারী।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তমা। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়ন বাছাইয়ে তাকে বৈধ ঘোষণা করা হয়। এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানসহ সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন