ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চুল কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময় ১২:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
  • 134

চুল কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে? ছবি: ফ্রিপিক

প্রশ্ন: অজু থাকা অবস্থায় চুল ছাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?

উত্তর: অজু থাকা অবস্থায় মাথার চুল ছাটলে বা মুণ্ডন করলে অজুর মাসাহ বাতিল হয় না, অজুও বাতিল হয় না। তাই নতুন করে অজু করার বা মাথা মাসাহ করার প্রয়োজন নেই। একইভাবে অজু করার পর দাড়ি-গোঁফ বা নখ বা কাটলেও অজুর ক্ষতি হয় না।

হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত রয়েছে, তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে কেউ অজু করার পর চুল বা নখ কাটলে তার অজুর ক্ষতি হয় না, নতুন করে অজু করতে হবে কি না। তিনি বলেছিলেন, এ সব কারণে অজুর কোনো ক্ষতি হয় না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৭৬)
অজু ভঙ্গের কারণ

১. প্রস্রাব ও পায়খানার রাস্তা দিয়ে প্রস্রাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়।

২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে কৃত বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়।

৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়।

৫. যৌনাঙ্গ থেকে মযী (অর্থাৎ যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে সাধারণত যা নির্গত হয়) বের হলে অজু ভেঙে যায়।

৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাযা বলা হয়।)

৭. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পুঁজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়।

বিজ্ঞাপন

৮. নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়।

৯. পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হতে পারে এমনভাবে ঘুমালে, কিছুক্ষণ বেহুশ থাকলে বা উন্মাদ থাকলে অজু ভেঙে যায়।

১০. নামাজের মধ্যে অট্টহাসি হাসলে অজু ভেঙে যায়।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

চুল কাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?

আপডেট সময় ১২:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রশ্ন: অজু থাকা অবস্থায় চুল ছাটার পর অজু না করে নামাজ পড়া যাবে?

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন