ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চিকিৎসার জন্য ভোরে ঢাকায়, রাতেই ফেরার কথা-ছিনতাইকারীর টানে প্রাণ গেল রনজিনার

রনজিনা পারভীন। ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য আজ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৬)। স্কুল থেকে ছুটি নেননি। পরিকল্পনা ছিল চিকিৎসা শেষে আজ রাতেই রওনা দিয়ে রোববারে যথারীতি স্কুলে থাকবেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার রাতে বগুড়া থেকে রওনা দিয়ে আজ ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে যাচ্ছিলেন খামারবাড়ি এলাকার ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। সঙ্গে ছিলেন স্বামী আব্দুল মতিন।

ভোর সাড়ে ৬টার দিকে তাদের রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছায়। সেই সময় মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রিকশা থেকে পড়ে যান রনজিনা। আহত অবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান রনজিনা পারভীনের চাচাত ভাই নাসের সরকার। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই রনজিনা আপা চোখের সমস্যায় ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসাও নিয়েছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় চিকিৎসার জন্য আসেন।

নাসের সরকার বলেন, আপা স্কুল থেকে ছুটি নেননি। শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক বন্ধ। পরিকল্পনা ছিল শনিবার ভোরে ঢাকায় পৌঁছে ডাক্তার দেখিয়ে একই দিন রাতে ফিরবেন। রোববার আবার স্কুলে যাবেন। স্কুলের ব্যাপারে তিনি খুবই সতর্ক থাকতেন। খুব প্রয়োজন ছাড়াও কখনো ছুটি নিতেন না। অথচ আজ এমন নির্মম পরিস্থিতির মুখে চিরতরে তিনি চলে গেলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রনজিনা পারভীনের স্বামী আব্দুল মতিন গাবতলী উপজেলাতেই ব্যবসা করেন, তার একটি দোকান আছে। তাদের একমাত্র মেয়ে নবম শ্রেণিতে পড়ে।

রনজিনার ফুফাত ভাই পারভেজ আহমেদ ডেইলি স্টারকে বলেন, স্বামী ও মেয়েকে নিয়ে তাদের গোছানো সংসার ছিল। চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইয়ের শিকার হয়ে তাকে প্রাণ হারাতে হলো।

দুর্ঘটনার পর বিমর্ষ হয়ে পড়েন রনজিনার স্বামী আব্দুল মতিন। পারভেজ জানান, দুলাভাইয়ের চোখের সামনেই এই ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তিনি আপাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে যান। তখনো আপা জীবিত ছিলেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারও করা হয়। কিন্তু ঢামেক হাসপাতালে নেওয়ার আগেই সোহরাওয়ার্দীতে তিনি মারা যান।

‘এই ঘটনার পর দুলাভাই একদম ভেঙে পড়েছেন’, বলেন পারভেজ।

ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত দুই ছিনতাইকারীকে আসামি করে শেরেবাংলার নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন আব্দুল মতিন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শেরেবাংলার নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই নারীর ব্যাগে নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোনসহ জরুরি কাগজপত্র ছিল। ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে।

‘তার মৃত্যুর ঘটনায় স্বামী বাদী হয়ে ইতোমধ্যে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি’, বলেন ওসি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ৩১ আগস্ট ২০২৬ইং

চিকিৎসার জন্য ভোরে ঢাকায়, রাতেই ফেরার কথা-ছিনতাইকারীর টানে প্রাণ গেল রনজিনার

আপডেট সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চোখের চিকিৎসার জন্য আজ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৬)। স্কুল থেকে ছুটি নেননি। পরিকল্পনা ছিল চিকিৎসা শেষে আজ রাতেই রওনা দিয়ে রোববারে যথারীতি স্কুলে থাকবেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন