ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এক ম্যাচে মেসির ৪ গোল, প্রতিপক্ষের জালে ইন্টার মিয়ামির ৭

খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির বয়সটা কম নয়। এরপরও থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তার মাঝে। মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মিয়ামির ৭-১ গোলের বড় জয়ে মেসি একাই করেছেন ৪ গোল।

সময়টা মোটেই ভালো যাচ্ছিলো না মিয়ামির। তবে নতুন কোচ কিলি গঞ্জালেসের অধীনে ঘরের মাঠে মন্ট্রিয়েলের বিপক্ষে দাপুটে জয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা।

জাতীয় দল থেকে ক্লাব, সব জায়গাতেই ম্যাচের মূল তারকা মেসি। তারুণ্যের মেসিকে যেন আরও একবার পাওয়া গেলো ৪ গোলের দাপুটে পারফরম্যান্সে। যার মধ্যে ছিল দুটি অসাধারণ গোল।

চার গোলের তিনটিই করেন মেসি দ্বিতীয়ার্ধে। তার পা থেকে প্রথম গোলটি আসে ৪০ মিনিটে। প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করা ফ্রি-কিকে গোল করেন মেসি

৫২ মিনিটে সম্পূর্ণ একক নৈপুণ্যে গোল করেন তিনি। একেবারে নিজের চিরচেনা রূপে দেখা যায় তাকে। বক্সের ভেতর সেই চিরচেনা আঁকাবাঁকা দৌড়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি।

এরপর ৮০ মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোল করানোর পর ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে ডি পলের অ্যাসিস্টে বক্সে ঢুকেই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।

তবে শুধু হ্যাটট্রিক করেই থামেননি মেসি। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে আরও একটি গোল করে অবিশ্বাস্যভাবে নিজের গোলসংখ্যা চার করেন তিনি।

মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন কর্নার ক্যাসেমিরো। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়ান তিনি। মাঝে একটি গোল সুয়ারেজ করেন মেসির সহায়তায়। আর ৮৯ মিনিটে আলেকজান্ডার শ বক্সের বাইরে থেকে কিক নিয়ে জালে জড়ান বল।
এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে মায়ামি। তাদের ওপরে আছে শীর্ষে থাকা ন্যাশভিল এসসি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ৩১ আগস্ট ২০২৬ইং

এক ম্যাচে মেসির ৪ গোল, প্রতিপক্ষের জালে ইন্টার মিয়ামির ৭

আপডেট সময় ০৯:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬

খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির বয়সটা কম নয়। এরপরও থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তার মাঝে। মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মিয়ামির ৭-১ গোলের বড় জয়ে মেসি একাই করেছেন ৪ গোল।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন