চট্টগ্রাম জেলার পটিয়া থানার চাঞ্চল্যকর ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামি মোঃ আবু তাহের’কে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-২২/৮, তারিখ-১৯ এপ্রিল ২০২৬খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩২৩/৩২৪/৩২৬/৩০৯/৫০৬(২), পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামী মোঃ আবু তাহের বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ এপ্রিল ২০২৬ইং তারিখে আনুমানিক ১৭৩৫ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ আভিযানিক দল বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন চৌকির হাট মালাহার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামী মোঃ আবু তাহের(৪০), পিতা-মৃতঃ ইয়াকুব আলী, সাং-দক্ষিন গোবিন্দারখিল, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে বগুড়া জেলার বগুড়া সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 
































