ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘চক্র ২’ নিয়ে ফেসবুক পোস্টে তৌসিফের সতর্কবার্তা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • 145

গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় বাস্তব ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’। মুক্তির পর থেকেই দর্শক–প্রশংসিত সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আইস্ক্রিনে এই সাইকোলজিক্যাল থ্রিলারের দ্বিতীয় মৌসুমের স্ট্রিমিং শুরু হয়েছে।

মুক্তির সঙ্গে সঙ্গেই নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। সিরিজটির একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে তৌসিফ লিখেছেন, ‘আইস্ক্রিনে চক্র ২ দেখা যাচ্ছে।’

এরপর সতর্কবার্তা উল্লেখ করে লেখেন, ‘দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়।’

প্রথম মৌসুমের মতো এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। এছাড়া এতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।

পরিচালক ভিকি জাহেদ নির্মিত ‘চক্র’ সিরিজটি মূলত ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’ ঘটনার প্রেরণায় তৈরি। প্রথম মৌসুমে ঘটনার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া গেলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি।

শেষ দৃশ্যে দেখা যায়, এক পরিবারের সদস্যরা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ভয়াবহ মুহূর্তে পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ূনকে খবর দেয়। কিন্তু সমাধান দেওয়া বা পাশে দাঁড়ানোর বদলে হুমায়ূনের আচরণই রহস্যকে আরও জটিল করে তোলে।

দ্বিতীয় মৌসুমে সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি গল্প আরও গভীর ও অন্ধকার মোড় নেবে বলে জানিয়েছেন নির্মাতা।

নতুন সিজন প্রসঙ্গে ভিকি জাহেদ জানান, যেখানে গল্প থেমেছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। আদম পরিবারের পেছনের অন্ধকার ইতিহাস এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কারণ এই মৌসুমের মূল অনুসন্ধান।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

‘চক্র ২’ নিয়ে ফেসবুক পোস্টে তৌসিফের সতর্কবার্তা

আপডেট সময় ১০:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় বাস্তব ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘চক্র’। মুক্তির পর থেকেই দর্শক–প্রশংসিত সিরিজটির দ্বিতীয় মৌসুমের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে আইস্ক্রিনে এই সাইকোলজিক্যাল থ্রিলারের দ্বিতীয় মৌসুমের স্ট্রিমিং শুরু হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন