ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

গাড়ি চালককে চড়-ঘুষি অভিনেত্রীর, ঘটনা কী

সুদীপা চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সঙ্গে ছিল তার ছোট ছেলে আদিদেব। অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান। খবর এই সময়ের।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।

তিনি জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন।
কলকাতার বন্ডেল রোড থেকে নিজের দোকান থেকে ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়িতে যাচ্ছিলেন তিনি। গাড়িতে থাকাকালীন মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করেন সুদীপা। আর এই সামান্য অনুরোধেই শুরু হয়ে যায় বিপত্তি।

অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, পাঁচ মিনিটের জন্য দোকানে দাঁড়াতে বলায় অ্যাপ ক্যাব চালক তাকে আরো একটি ‘স্টপ’ যোগ করার কথা বলেন। সুদীপা প্রথমে রাজি হলেও পরে ভাবেন, মাত্র পাঁচ মিনিটের জন্য অতিরিক্ত স্টপ যুক্ত করবেন কেন? এরপরেই মূলত সমস্যা শুরু হয়।

সুদীপা আরও জানান, তিনি চালককে বন্ডেল রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ির রাস্তা দিয়ে মা উড়ালপুল ধরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু চালক সেই কথা শোনেননি, বরং অন্যদিকে গাড়ি ঘুরিয়ে দেন। এরপরই সুদীপা আপত্তি জানালে চালক অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

পরিস্থিতি এতটাই খারাপের দিকে যায় যে একপর্যায়ে ওই চালক সুদীপাকে মারতে উদ্যত হন। যদিও অভিনেত্রীও আত্মরক্ষার্থে পাল্টা চড়-ঘুষি মেরেছেন বলে জানান। এই পুরো ঘটনায় তার ছোট ছেলে আদিদেব প্রচণ্ড ভয় পেয়েছে এবং সে এখনো স্বাভাবিক হতে পারেনি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহত: ঘাতক চালক বগুড়া থেকে গ্রেফতার

গাড়ি চালককে চড়-ঘুষি অভিনেত্রীর, ঘটনা কী

আপডেট সময় ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ওপার বাংলার অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সঙ্গে ছিল তার ছোট ছেলে আদিদেব। অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি এবং তার শিশুসন্তান। খবর এই সময়ের।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন