বাংলাদেশের গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সেনহাটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা ঈদগার মাঠে জহর বাত গায়েবে জানাজা অনুষ্ঠিত হইবে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় সেনহাটি কেসি আই ক্লাবে সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিন্টু, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, ইদ্রিস মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, ছাত্রদলের আহ্বায়ক লিটন শেখ, যুবদলের আহ্বায়ক সোহেল, যুবদলের সদস্য সচিব শুভ, স্বেচ্ছাসেবক দল হেদায়েত, তৌহিদুজামান সোহাগ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাইনুল ইসলাম সাবু, ৮নং আব্দুস সালাম, ৯ নং মনসুর, জলবায়ু সম্পাদক হোসেন আলী, মুক্তি মাহমুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মী ও সকল স্তরের সাধারনের জানাযায় উপস্থিত টাকার জন্য অনুরোধ করা হইল।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি :- 
































