তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যূতে আমরা গভীরভাবে শোকাহত তাঁর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে, প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসির) অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি মফিজুর রহমান জিএস বাবু। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক রুহুল আমিন বাবুল। প্রয়াত খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব,গনতন্ত্র,দেশ পরিচালনা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
ব্রেকিং
খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
- 244
জনপ্রিয় সংবাদ






























