লালমনিরহাট আদিতমারী ও কালিগঞ্জের বিভিন্ন হাট-বাজারগুলোতে দেখাগেছে, দোকান আছে কিন্তু মাল নাই- অর্থের অভাবে তাদের দোকানে ব্যবসায়ীরা মালামাল তুলতে পারছেন না,ব্যবসা প্রতিষ্ঠান এক প্রকার বন্ধ তাদেরকে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে একটা সুদূর প্রসার ঘটাতে পারে ঠিক সেই মূহুর্তে নগদ অর্থ নিয়ে তাদের পাঁশে দাঁড়ালেন সংসদ সদস্য ১৭,লালমনিরহাট-২ রোকন উদ্দিন বাবুল।
তিনি বুধবার (২৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলা তার নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজারে ঘুরে,ঘুরে দেখছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন,তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তার নিজ উদ্যেগে তাদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে এমপি দুই উপজেলার ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী তাদের প্রত্যক ১০ হাজার করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
কালিগঞ্জ চাপারহাট এলাকার মহির উদ্দিন নামের একজন সাহায্য পাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী বলেন,আমার দোকানটি দির্ঘদিন থেকে ভাঙ্গা অর্থের অভাবে ঘর মেরামত ও দোকানে মাল তুলতে পারছিনা। আজ এমপি মহোদয়ের নগদ অর্থ আমি হাতে খুবই উপকৃত হলাম। এখন আমি ঘর মেরামতসহ দোকানে মাল তুলে ব্যবসা আরও জোড়ালোভাবে করব।
আরেকজন সাহায্য পাওয়া ভেলাবাড়ী ঘুচ্ছগ্রাম এলাকার মনসুর আলী বলেন,আমার কোন জায়গা জমি নাই। সরকারী ঘুচ্ছগ্রামে থাকি, কোন রকমভাবে একটা ছোট দোকানে চা,পান, বিস্কুট বিক্রি করে সংসার চালাতাম এক পর্যায়ে সব কাস্টমার বাকী খেয়ে আমার দোকান শেষ করে দিয়েছে মহাজন আর মাল দেই না। দোকান প্রায় বন্ধের দিকে এমন পর্যায়ে আজ এমপি মহোদয়ের টাকা পেয়ে আমার দোকান এখন সচল হল এবং সংসারের একটা রোজিরোজগারের একটা পথ হল।এমনটাই অভিব্যক্ত করেন।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আমি যেহেতু তৃণমূলের রাজনীতি করি সেহেতু একজন রাজনীতি কর্মি হিসেবে দির্ঘদিন থেকে যেটি অনুভব করছি, হাট-বাজারে অনেক দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা অর্থের অভাবে দোকান পরিচালনা করতে পারে না সে কথা চিন্তা করে আমি বিভিন্ন হাট-বাজারে তাদেরকে এই সামান্য সহায়তার মাধ্যমে দোকানগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং পরবর্তিতে তারা যদি দোকান পরিচালনায় এগিয়ে যায় তাহলে ভবিষৎতেই আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তিনি আরও জানান, দুই উপজেলার ধর্মীয় ও সামাজিক যেকোনো দুর্যোগ, মহামারি বা সংকটে সমাজের খেটে খাওয়া, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবেন।
এ সময় কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় বিধান চন্দ্র,যুগ্ন আহবায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাষ্টার ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য এর আগে তিনি তার নির্বাচনী এলাকায় দুঃস,অসহায়দের ত্রাণ ও দরিদ্র রিক্সা,অটো, ভ্যান শ্রমিকদেরকে ঈদ উপহারসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































