ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ক্ষমতার লড়াইয়ে পশ্চিমবঙ্গ-শেষ হাসি কার?

পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে চলছে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এ দফায় রাজ্যের সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এদিন ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীসহ মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর। ভোটের এই মহারণে শেষ হাসিটা কে হাসবেন, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

এই নির্বাচন শাসক ও বিরোধী দল—উভয়ের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কাছে এক দশকেরও বেশি সময়ের ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে বিজেপির কাছে এটি বাংলার মসনদ দখলের চূড়ান্ত লড়াই।

২০১১ সালে দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস টানা তিনবার সাফল্যের মুখ দেখেছে। ২০২১ সালের নির্বাচনে বিজেপিকে বড় ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক করেন মমতা। উপনির্বাচনের পর বিধানসভায় তাদের আসন সংখ্যা পৌঁছায় ২১৫-তে। তৃণমূলের লক্ষ্য এখন চতুর্থবার নবান্নে ফেরা।

২০২১ সালে ৭৭ আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপির লড়াই এবার আরও কঠিন। উপনির্বাচন এবং বিধায়কদের দলবদলের কারণে বর্তমানে তাদের আসন সংখ্যা ৭৫-এ দাঁড়িয়েছে। দলের ভাঙন রোধ করে এবং বুথ স্তরে সংগঠন মজবুত করে এবার তৃণমূলকে উৎখাত করতে মরিয়া গেরুয়া শিবির।

২০২১-এর ভোটে বাংলার রাজনীতিতে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছিল। স্বাধীনতা পরবর্তীকালে সেই প্রথম বিধানসভায় কোনো বাম বা কংগ্রেস প্রতিনিধি ছিল না। ফলে এবারের নির্বাচনে বাম এবং কংগ্রেসের জন্য প্রধান লক্ষ্য হবে নিজেদের হারানো জনভিত্তি ফিরে পাওয়া এবং বিধানসভায় ফের জায়গা করে নেওয়া।
আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। ফলে ওই দিনই জানা যেতে পারে শেষ হাসিটা কে হাসছেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ক্ষমতার লড়াইয়ে পশ্চিমবঙ্গ-শেষ হাসি কার?

আপডেট সময় ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যে চলছে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এ দফায় রাজ্যের সাত জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এদিন ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীসহ মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর। ভোটের এই মহারণে শেষ হাসিটা কে হাসবেন, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন