ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে উন্নয়নের হাব: ডা. শফিকুর রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জামায়াতের আমির বলেন, আমরা সরকার গঠন করলে দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

দিনাজপুরে মেডিকেল কলেজ থাকলেও ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল কলেজ হলে দক্ষ চিকিৎসক তৈরি হবে এবং চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে।
তখন বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

ডা. শফিকুর রহমান বলেন, পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে, তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ৬৫ বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো শুধু দিয়েই গেছেন, তাদের পড়ন্ত বেলায় তাদের দায়িত্ব নিতে হবে সরকারকে। তাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে।
একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিটি মানুষ প্রতিদিন ট্যাক্স দেন। আপনাদের টাকা দিয়েই আপনাদের সেবা দেওয়া হবে।

জামায়াত আমির বলেন, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত হবে না।
যে দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। সেই শিল্প গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে আম, লিচুর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
ফসল এবং সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। মাথায় দলীয় পতাকা, হাতে দাঁড়িপাল্লা উৎসবমুখর পরিবেশে মাঠে আসেন তারা।

জনসভায় জামায়াতের দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল আহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে উন্নয়নের হাব: ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৯:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন