ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন করছে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)।
মূলত, কংগ্রেস ও বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা।
শুক্রবার (৮ মে) স্থানীয় সময় বিকেলে, কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএম টিভিকে’কে সমর্থন জানিয়েছে। এরই মধ্য দিয়ে গত চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে যে অচলাবস্থা চলছিলো, সেটির অবসান ঘটলো।
নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে পায় ১০৭টি আসন। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ম্যাজিক ফিগার ১১৮টি আসন।
ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনে সম্মত হওয়ায় শেষমেশ থালাপতি বিজয়ই হচ্ছেন মুখ্যমন্ত্রী।
সূত্র: এনডিটিভি
আন্তর্জাতিক ডেস্ক 



























