স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের নিয়ে ‘পুষ্টি ও পরিবেশ সচেতনতা’ বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার (১ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হলরুমে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায়: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল,বাস্তবায়নেঃউপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হােসেন,দাঁড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক হাবিবুর রহমান,অভিভাবক বিউটি রানি প্রমূখ।
উল্লখ্য,প্রাণি সম্পদ অধিদপ্তররে আওতায় ২০২৩ সালে উপজেলার ব্রহ্মপূত্র নদ বিছিন সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের১৬৮ জন শিক্ষার্থীর মাঝে দৈনিক ২০০মিঃলিটার দুধ বিতরণ মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সম্প্রতি উপজেলার দাঁড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৪ জন শিক্ষার্থীকে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি 




























