ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি। আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। আর সব দুঃখ-কষ্ট ভুলে আমরা সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি।
আর এ উৎসবের দিনে খাবারে থাকে নানা আয়োজন। এর মধ্যে প্রধান হচ্ছে— সেমাই মিষ্টিমুখ। আরও থাকে সবার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার রসমালাই। ঈদের দিন সকালে ঘরেই তৈরি করুন দারুণ মজার স্পেশাল রসমালাই।
চলুন জেনে নেওয়া যাক, মজাদার স্পেশাল রসমালাইয়ের রেসিপি—
উপকরণ
১ কাপ গুঁড়ো দুধ। ১ টেবিল চামচ ময়দা। ১/২ চা চামচ বেকিং পাউডার। ১ টেবিল চামচ ঘি ও ১টি ডিম ফেটানো। তরল দুধ ১ লিটার। চিনি ১/২ কাপ (স্বাদমতো)। এলাচ ৩-৪টি। জাফরান/কেওড়া জল সামান্য (ঐচ্ছিক)।
প্রণালি
প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। সাথে চিনি ও এলাচ দিয়ে দিন। এরপর একটি পাত্রে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার ও ঘি ভালোভাবে মাখিয়ে ছোট বল তৈরি করুন। তবে বলগুলো তৈরির সময় যেন কোনো ফাটল না থাকে, তা নিশ্চিত করুন। এরপর অল্প অল্প করে ফেটানো ডিম দিয়ে একটি নরম ডো তৈরি করুন। এবার দুধ ফুটে উঠলে বলগুলো আলতো করে দিয়ে দিন। ১০-১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। বলগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এরপর ঠান্ডা করে জাফরান ছিটিয়ে পরিবেশন করুন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
লাইফস্টাইল ডেস্ক 
































