ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ফের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েল দাবি করেছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ মার্চ) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে— ইসরায়েলি সেনাবাহিনী নিজ দেশের নাগরিকদের জন্য এমন সতর্কতা জারি করেছিল। যদিও কিছুক্ষণ পরই তারা জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে ছোঁড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে।

টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইসরায়েলে সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনাও’ পাঠানো হয়েছে।
অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৫:৩৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

ইসরায়েলে ফের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েল দাবি করেছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন