আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬ ইংরেজি, ৪ চৈত্র ১৪৩২ বাংলা, ২৮ রমজান ১৪৪৭ হিজরি। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।
ঘটনাবলি
১৭৮৬ – কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
১৮০০ – শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশ হয়।
১৮৭১ – ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ – চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
১৯৬৫ – সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
১৯৯৪ – বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষর হয়।
২০২০ – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন: ইতিহাসে ১৭ মার্চ আলোচিত যত ঘটনা
জন্ম
১৬৯০ – প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ।
১৭৮২ – মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন।
১৮২৮ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার।
১৮৩৭ – গ্রোভার ক্লিভ্ল্যান্ড, যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম প্রেসিডেন্ট।
১৮৫৮ – ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল।
১৮৬৯ – ইংরেজ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন।
১৮৭৪ – রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ।
১৮৭৭ – অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল।
১৯০১ – শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক।
১৯০৩ – ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী গালেয়াযো কিয়ান।
১৯১০ – শিশু সাহিত্যিক বিমল ঘোষ।
১৯১২ – বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক।
১৯২৬ – হিমানীশ গোস্বামী, বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী।
১৯২৮ – ফিলিপাইনের ১২তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস।
১৯৩৬ – নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক।
১৯৩৮ – ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর।
১৯৩৯ – রন অ্যাটকিনসন, সাবেক ইংরেজ ফুটবলার।
১৯৪৭ – ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড।
১৯৫৯ – ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন।
১৯৭০ – মার্কিন অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা।
১৯৮১ – জার্মান ফুটবলার টম স্টারকে।
১৯৮৭ – আর্জেন্টিনার ফুটবলার মাউরো যারাটে।
১৯৯৬ – ম্যাডেলিন ক্যারল, বিখ্যাত মার্কিন অভিনেত্রী।
আরও পড়ুন: ইতিহাসে ১৫ মার্চ আলোচিত কী ঘটেছিল?
মৃত্যু
২৩৫ – সেভেরাস আলেকসান্দার, রোমান সম্রাট।
৯৭৮ – অ্যাডওয়ার্ড মার্টার, ইংরেজ রাজা।
১৭৪৫ – রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৮৭১ – অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ।
১৯০৭ – মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী।
১৯৭৪ – বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।
১৯৭৯ – আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৯৮০ – এরিক ফরম্, জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৯৯৬ – অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
২০০৭ – বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ।
২০০৮ – অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার।
২০০৯ – নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী।
২০২২ – সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 




























