সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৩৬৫ – ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৬০৯ – বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়।
১৭৮৯ – যুক্তরাষ্ট্রে পোস্ট অফিস স্থাপিত হয়।
১৭৯৯ – অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬৭ – শেষ ফরাসি সেনাদল মেক্সিকো ত্যাগ করে।
১৮৯৪ – যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।
১৮৯৬ – নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।
১৯০৪ – ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।
১৯৩০ – ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়।
১৯৬৮ – দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ – সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে।
১৯৭২ – ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ।
১৯৮৯ – স্যার টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় তার কর্মস্থল ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্নে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) বৈশ্বিক তথ্য আদান-প্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
জন্ম
১৪৭৯ – সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।
১৬৮৫ – জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী।
১৮৮১ – আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্ক।
১৮৮৪ – অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।
১৮৮৯ – মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ।
১৯১১ – আবু জাফর শামসুদ্দীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক।
১৯২৪ – উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা।
১৯২৮ – ফজলে লোহানী, বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব।
১৯৩৫ – রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক।
১৯৮৪ – শ্রেয়া ঘোষাল, সংগীতশিল্পী।
মৃত্যু
১২৮৯ – জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি।
১৯২৫ – চীনের নেতা সান ইয়াৎ সেন।
১৯৩৭ – ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল।
১৯৬০ – পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন।
১৯৭৭ – কেয়া চক্রবর্তী, প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী।
১৯৮৬ – বিশিষ্ট শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী।
১৯৮৮ – কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)।
২০০৩ – স্পার্টাকাসের লেখক, বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট।
২০১৩ – ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন।
অন্যান্য
বিশ্ব গ্লুকোমা দিবস
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
মো: ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক 




























