আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার’ পদে সৃজনশীল, দক্ষ এবং দায়িত্ববান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী হন, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার অপেক্ষায় আছে। পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার।
পদসংখ্যা: ৩ জন।
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
বেতন: ২৫,০০০ – ৪০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: ২টি ঈদ বোনাস, দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরে খাবারের ব্যবস্থা, সম্পূর্ণ দ্বীনি, সুশৃঙ্খল ও আন্তরিক কর্মপরিবেশ।
বয়সসীমা: নির্ধারিত নয়।
সূত্র: প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
> আবেদন পদ্ধতি: অনলাইনে।
> কর্মস্থল: ঢাকায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
> প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
> সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা ও শুদ্ধ ভাষী হতে হবে।
> মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করতে হবে।
> ফিচার রাইটিং, কপিরাইটিং এবং তথ্য বিন্যাসে অভিজ্ঞতা থাকতে হবে।
> গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে অ্যাডব ইনডিজাইন, ইলাস্ট্রেটর এবং ফটোশপে পূর্ণ দক্ষতা থাকতে হবে।
> পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
> ওয়েবসাইটে আপলোড করার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
> আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।
> আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।
প্রার্থীর দায়িত্বসমূহ—
> মাসিক ও বার্ষিক নিউজলেটারের জন্য আকর্ষণীয় কভার স্টোরি, ফিচার ও প্রতিবেদন রচনা করা।
> প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে জীবন পরিবর্তনের বাস্তব চিত্র তুলে এনে হৃদস্পর্শী ভাষায় লেখা।
> ফাউন্ডেশনের চলমান সকল প্রকল্পের নিয়মিত অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন করা।
> ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞের পরিসংখ্যানগুলোকে সহজবোধ্যভাবে ইনফোগ্রাফিক আকারে উপস্থাপন করা।
> নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের আধুনিক, মার্জিত ও দৃষ্টিনন্দন লে-আউট ডিজাইন নিশ্চিত করা।
> প্রিন্ট প্রোডাকশনের জন্য হাই-রেজুলেশন ডিজাইন নিশ্চিত করা।
আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট- ৬২ ও ৬৪, রোড- ৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আগ্রহী প্রার্থীগণ গুগল ফর্মটি পূরণ করুন। ফরম লিংক https://forms.gle/LKR5SigehCbyBvqk9.
অনলাইন ডেস্ক : 
































