ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আসিফ-মাহফুজের সম্পদের হিসাব প্রকাশের দাবি

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০৬:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • 179

ফাইল ছবি

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ছবি: কোলাজ ইত্তেফাক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (স্থানীয় সরকার উপদেষ্টা) ও মাহফুজ আলমের (তথ্য ও সম্প্রচার উপদেষ্টা) সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা।
তাদের দাবি, এই দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ দাবিতে সংগঠনটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে মানববন্ধন করে।

বক্তারা অভিযোগ করেন, এই দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে দুদক এখনো নীরব রয়েছে। তারা বলেন, দুর্নীতির কারণে “এ দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন।” তাই যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা এই দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন। এদিন বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

একইদিন রাতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। তাদের পদত্যাগ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

আসিফ-মাহফুজের সম্পদের হিসাব প্রকাশের দাবি

আপডেট সময় ০৬:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ছবি: কোলাজ ইত্তেফাক
উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ছবি: কোলাজ ইত্তেফাক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (স্থানীয় সরকার উপদেষ্টা) ও মাহফুজ আলমের (তথ্য ও সম্প্রচার উপদেষ্টা) সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা।
তাদের দাবি, এই দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ দাবিতে সংগঠনটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে মানববন্ধন করে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন