ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আমি আপনাদের ভাই-সেবক হয়ে কাজ করতে চাই: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমি মন্ত্রী নই,আপনাদের ভাই, একজন সেবক হয়ে আপনাদের পাঁশে থেকে কাজ করতে চাই।

তিনি মন্ত্রী দায়িত্ব গ্রহণের শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রথম বারের মত তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাট-৩ সফর করেন। এ সময় বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আর আগের মতো চলবে না।“যদি আগের মতোই চলত, তাহলে এত মতবাদ, আত্মঘাতী প্রবণতা ও আন্দোলনের সৃষ্টি হতো না। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।”

তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন নানা ঘটনা ও ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। “এ বাস্তবতা অনুধাবন করে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে, বিশেষ করে বড়বাড়ীর মানুষদের। এ অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই তিনি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী—মোট ৪৯ জনের একজন হিসেবে দায়িত্ব পাওয়া বড়বাড়ীসহ সমগ্র এলাকার মানুষের জন্য সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “গ্রাম থেকে বেড়ে ওঠা একজন কর্মী হিসেবে আমাকে যে আস্থা ও বিশ্বাস দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।” এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর কথাও স্মরণ করেন।

মন্ত্রী আরও বলেন, এ সম্মান শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো অঞ্চলের মানুষের সম্মান। “দায়িত্ব পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনাদের প্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য,”—বলেন তিনি।

বক্তব্যের শেষে তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুল হাবীব দুলু তার নির্বাচনীর বিভিন্ন এলাকার জনগনের সাথে মত বিনিময় করে থাকেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পর্দা ও শালীনতা নিয়ে জামায়াত এমপির পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায়

আমি আপনাদের ভাই-সেবক হয়ে কাজ করতে চাই: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুলু

আপডেট সময় ০৮:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমি মন্ত্রী নই,আপনাদের ভাই, একজন সেবক হয়ে আপনাদের পাঁশে থেকে কাজ করতে চাই।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন