ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছরের কারাদন্ড

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ (৪৮) দুইজনকে ৫ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামীদের উপস্থিতিতে লালমনিরহাট আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রওশন আলম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই এলাকার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।

মামলা ও আদালত সুত্রে জানা গেছে , গত ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেন্সিডিল ঢাকায় নেওয়ার সময় লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে। মামলা নং-​১৩২/২২ (বিশেষ ট্রাইব্যুনাল)।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সেই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, মাদকদ্রব্য পরিবহনের দায়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলী প্রত্যেককে ৫ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষনার পরে আসামীদেরকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ করতে এ রায় দৃষ্ঠান্ত হয়ে থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

আদিতমারীতে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছরের কারাদন্ড

আপডেট সময় ০৬:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ (৪৮) দুইজনকে ৫ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন