লালমনিরহাট আদিতমারী উপজেলা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, সকালে আদিতমারী বুড়িরবাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপজেলা প্রশাসন, রাজনৈতিকদল, সামাজিক সংগঠন, স্কুল কলেজ, কাবদল, স্কাউটস দল মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করেন। একই সাথে কান্তেরশ্বরপাড়া বধ্যভূমি ও ভাদাই শহীদমোড় বধ্যভূমিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯ টায় সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার দিবসের শুভ উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় আদিতমারী থানার ওসি নাজমুল হক উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
শেষে বেলা ১১ টায় সময় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয় এবং বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































