ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে ড্রেন থেকে গ্রেনেড উদ্ধার

লালমনিরহাটের আদিতমারীতে জমির ড্রেন থেকে  পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার ডাঃ আব্দুল আজিজের বাড়ী থেকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ফসলি জমিতে সেচ কাজের ড্রেন তৈরি করছিলেন আব্দুল আজিজ। এ সময় কোদালে হঠাৎ আনুমানিক ৫/৬শত গ্রাম গ্রেনেডটি উঠে আসে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গ্রেনেডটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এটি মহান মুক্তিযুদ্ধের সময়ের গ্রেনেড হতে পারে বলে স্থানীয়রা ধারনা।
কৃষক ডাঃ আজিজ (৭৫) জানান, সকালে নিজ জমিতে সেচের জন্য ড্রেনের কাজ করতেছিলাম। কুদালের মাটি খুড়তেই হঠাৎ অজ্ঞাত বস্তুটি উঠে আসে। আমার ধারনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার বাড়ীর পার্শ্ববর্তি বাড়ীতে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল। আমি তাদের সাথে থেকে বিভিন্ন কাজে সহযোগি হিসেবে কাজ করেছিলাম। সে সময় আমি দেখতাম তারা গ্রেনেড নিক্ষেপ করে পাকিস্থান হানাদার বাহিনী আসার পথে বিভিন্ন বড় বড়,ব্রীজ,কালভার্ট গ্রেনেড নিক্ষেপ করে ধংস করে পাকিস্থানীদের আসার পথ বন্ধ করে দিয়েছিল।  হয়তো বা সে আমলের মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত গ্রেনেড হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া পরিত্যক্ত গ্রেনেডটি  ৭১ সালে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ে ফেলে যাওয়া হতে পারে। পরিত্যক্ত গ্রেনেডটি পরবর্তিতে বিধি মোতাবেক ডিসপাস করা হবে। গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। গ্রেনেডটি কোথা থেকে এল বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি করা হবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

আদিতমারীতে ড্রেন থেকে গ্রেনেড উদ্ধার

আপডেট সময় ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫