লালমনিরহাট আদিতমারী উপজেলার কমলাবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধায় কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে,কালিস্থান বাজারে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-লালমনিরহাট আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি,উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী,পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 































