ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারব : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। আশা করছি আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

সৌজন্য সাক্ষাতে আসা রাষ্ট্রদূতদের কাছে সরকারের বৈদেশিক নীতির আউটলাইনটা তুলে ধরেছি-এ কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আমি অনেক বেশি আশাবাদী আগামী দিনগুলোতে আমরা বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো।

তিনি বলেন, চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। তারা ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

এদিকে ঢাকা-ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আইন, বিচারসহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন মিশনের নেতৃত্বে ৮টি দেশের রাষ্ট্রদূতরা একে একে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলাদা বৈঠক করেন।

আলোচনা শেষে গণমাধ্যমে কথা না বললেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

একই দিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ ৮টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। তারা বৈঠক করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবের সঙ্গে।

বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আইন, বিচারসহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।

ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি-পিসিএ চূড়ান্তপর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দ্রুততম সময়ে সই হতে পারে চুক্তিটি।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পর্দা ও শালীনতা নিয়ে জামায়াত এমপির পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায়

আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারব : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। আশা করছি আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারব।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন