ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মৃত্যুর ঠিক আগে ভিডিও কল চলাকালীন স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি ও বিবাদ হয়।

পুলিশের ধারণা, সেই ঝগড়ার রেশ ধরেই ক্ষোভে ও অভিমানে সুভাষিনী চরম কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ঘটনার দিন স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চেন্নাইয়ের বাড়িতেই ছিলেন সুভাষিনী।

কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের পর তিনি নিজেকে একটি রুমে আটকে ফেলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে অভিনেত্রীর মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন ঠিক কতটা গুরুতর ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বেহাল দশা, সামনে দেউলিয়ার শঙ্কা

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন