ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হঠাৎ নিরাপত্তা জোরদার: সৈয়দপুর বিমানবন্দরে হাই অ্যালার্ট

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরেও হাই সিকিউরিটি অ্যালার্ট (উচ্চ নিরাপত্তা) জারি করা হয়েছে।

পুলিশ সদর দফতর থেকে জারিকৃত সতর্কবার্তার পর সৈয়দপুর বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) থেকে বিমানবন্দর এপিবিএনসহ অন্যান্য সংস্থা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নজরদারি বাড়িয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সদর দফতর (বেবিচক) থেকে আমাদের কাছে এখনো চিঠি আসেনি। তবে মৌখিক নির্দেশনা অনুযায়ী হাই সিকিউরিটি অ্যালার্ট জারি তথা উচ্চ নজরদারি বাড়িয়েছি। বিমানবন্দরসহ আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো হুমকি বা তথ্য পাওয়া যায়নি। তবে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার পাশাপাশি উচ্চ নজরদারি নেওয়া হয়েছে। যদিও বিমানবন্দর সব সময় নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। আগমন ও বহির্গমন পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সব স্থানে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

হঠাৎ নিরাপত্তা জোরদার: সৈয়দপুর বিমানবন্দরে হাই অ্যালার্ট

আপডেট সময় ১০:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরেও হাই সিকিউরিটি অ্যালার্ট (উচ্চ নিরাপত্তা) জারি করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন