ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

র‍্যাব-১৩ এর অভিযানে বদরগঞ্জে ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি

র‍্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ ভিকটিমের প্রতিবেশী। তাদের সাথে ভিকটিমের দীর্ঘদিন যাবত ব্যবসার সুবাদে পরিচয় ছিলো। এরই ধারাবাহিকতায় ইং ২৮/১০/২০২৪ তারিখ আসামি আবু তাহের এবং তার সহযোগীরা ভিকটিম মোজাহার আলী’কে নিয়ে ঘুরার উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ভিকটিমের ছেলে ভিকটিমকে ফোন করলে ফোন বন্ধ পান। গত ২৯/১০/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় ভিকটিমের ছেলে ফোনের মাধ্যমে জানতে পারেন যে, তার বাবার মৃতদেহ বদরগঞ্জ থানায় আছে। পরবর্তীতে তিনি পুলিশের মাধ্যমে জানতে পারেন যে, ভিকটিম মোজাহার আলীর মৃতদেহ বদরগঞ্জ থানাধীন ০৯ নং দামোদরপুর ইউনিয়নের অন্তর্গত মোস্তফাপুর বারোবিঘা গ্রামের ভাংড়ীর দোলা নামক স্থানে জনৈক আবু তালেব এর ধানী জমিতে পড়ে ছিলো। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ খালেক ইসলাম (২৪) বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ- ০৯/০৫/২০২৫খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৯/১২/২০২৫ তারিখ রাত ০৮:১০ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ০৪নং পলাশবাড়ী ইউনিয়ন এর অন্তর্গত মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আসাদ আলীর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এই হত্যা মামলার পলাতক আসামি মোঃ মমিন মিয়া (৫৩), পিতা-মৃত শহিদুল ইসলাম গাছুয়া সাইদুল ইসলাম, সাং-বড় মন্ডলপাড়া, (পলাশবাড়ী ইউনিয়ন), থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৫। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পর্দা ও শালীনতা নিয়ে জামায়াত এমপির পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায়

র‍্যাব-১৩ এর অভিযানে বদরগঞ্জে ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি

আপডেট সময় ১১:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

র‍্যাব-১৩ এর অভিযানে রংপুরের বদরগঞ্জে ভাঙ্গারি ব্যবসায়ী হত্যা মামলার পলাতক আসামি দিনাজপুরের পার্বতীপুর থেকে গ্রেফতার।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন