ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে চীন

মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে চীনের কাছ থেকে ৩৪ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। চীনা মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪০ কোটি আরএমবি। আর বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। চীনের এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক সরকারকে এই ঋণ দেবে। এ জন্য গত শনিবার ব্যাংকটির সঙ্গে চুক্তি করেছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ইআরডি জানিয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আলিয়া মেহের এবং চীন এক্সিম ব্যাংকের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন থিয়ান চুক্তিতে সই করেন।চীনের ঋণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণের মাধ্যমে প্রয়োজনীয় আধুনিকায়ন হবে। চুক্তির আওতায় চীন সরকার এই প্রকল্পের জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধের সময় হবে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।মোংলা বন্দর চালু হয় ১৯৫০ সালে। খুলনা জেলার চালনা এলাকায় যাত্রা শুরু হলেও ভৌগোলিক কারণে মাত্র তিন বছরের মাথায় বন্দরটির কার্যক্রম সরানো হয় বাগেরহাটের মোংলায়। ‘দ্য সিটি অব লিয়নস’ নামের ব্রিটিশ বাণিজ্যিক জাহাজের আগমনের মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে মোংলায় সীমিত পরিসরে কনটেইনার জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দর দিয়ে পণ্য–আমদানি রপ্তানি কিছুটা বেড়েছে।বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এনবিআরের হিসাবে, গত ২০২৫–২৬ অর্থবছরে দেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৮৫ শতাংশ এই বন্দর দিয়ে পরিবহন হয়েছে। সমুদ্রপথে কনটেইনার পরিবহনের প্রায় ৯৯ শতাংশও হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাকি ১ শতাংশ হয় মোংলা দিয়ে।মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২০২৫–২৬ অর্থবছর মোংলা বন্দরে ৯৮৭টি জাহাজ এসেছে। আর বন্দর থেকে ছেড়ে গেছে ৯৯৪টি। বন্দরে আসা জাহাজের মধ্যে ৪৭টি ছিল কনটেইনারবাহী। এর মাধ্যমে ২৯ হাজার ৭১৪ কনটেইনার পণ্য আমদানি ও রপ্তানি হয়। গত ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় গত অর্থবছর ৮ হাজার ২৫৮ কনটেইনার বেশি হ্যান্ডলিং হয়েছে।গত অর্থবছর মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়া ১২ হাজার ৭৫টি গাড়ি খালাস করা হয়। তার আগের অর্থবছর খালাস হয়েছিল ১১ হাজার ৫৭৯টি গাড়ি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এই বন্দর দিয়ে আমদানি হওয়া ৩ হাজার ৬৪৩টি গাড়ি খালাস হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন

মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে চীন

আপডেট সময় ১১:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে চীনের কাছ থেকে ৩৪ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। চীনা মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪০ কোটি আরএমবি। আর বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। চীনের এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক সরকারকে এই ঋণ দেবে। এ জন্য গত শনিবার ব্যাংকটির সঙ্গে চুক্তি করেছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ইআরডি জানিয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এই চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আলিয়া মেহের এবং চীন এক্সিম ব্যাংকের পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ফেংজুন থিয়ান চুক্তিতে সই করেন।চীনের ঋণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণের মাধ্যমে প্রয়োজনীয় আধুনিকায়ন হবে। চুক্তির আওতায় চীন সরকার এই প্রকল্পের জন্য ২ শতাংশ সুদে নমনীয় ঋণ দেবে। ঋণ পরিশোধের সময় হবে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।মোংলা বন্দর চালু হয় ১৯৫০ সালে। খুলনা জেলার চালনা এলাকায় যাত্রা শুরু হলেও ভৌগোলিক কারণে মাত্র তিন বছরের মাথায় বন্দরটির কার্যক্রম সরানো হয় বাগেরহাটের মোংলায়। ‘দ্য সিটি অব লিয়নস’ নামের ব্রিটিশ বাণিজ্যিক জাহাজের আগমনের মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে মোংলায় সীমিত পরিসরে কনটেইনার জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দর দিয়ে পণ্য–আমদানি রপ্তানি কিছুটা বেড়েছে।বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এনবিআরের হিসাবে, গত ২০২৫–২৬ অর্থবছরে দেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৮৫ শতাংশ এই বন্দর দিয়ে পরিবহন হয়েছে। সমুদ্রপথে কনটেইনার পরিবহনের প্রায় ৯৯ শতাংশও হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাকি ১ শতাংশ হয় মোংলা দিয়ে।মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২০২৫–২৬ অর্থবছর মোংলা বন্দরে ৯৮৭টি জাহাজ এসেছে। আর বন্দর থেকে ছেড়ে গেছে ৯৯৪টি। বন্দরে আসা জাহাজের মধ্যে ৪৭টি ছিল কনটেইনারবাহী। এর মাধ্যমে ২৯ হাজার ৭১৪ কনটেইনার পণ্য আমদানি ও রপ্তানি হয়। গত ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় গত অর্থবছর ৮ হাজার ২৫৮ কনটেইনার বেশি হ্যান্ডলিং হয়েছে।গত অর্থবছর মোংলা বন্দর দিয়ে আমদানি হওয়া ১২ হাজার ৭৫টি গাড়ি খালাস করা হয়। তার আগের অর্থবছর খালাস হয়েছিল ১১ হাজার ৫৭৯টি গাড়ি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এই বন্দর দিয়ে আমদানি হওয়া ৩ হাজার ৬৪৩টি গাড়ি খালাস হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন