ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মারা গেছেন ‘মৌচাক’ খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 15

মিঠু মুখোপাধ্যায় গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মুম্বাইয়ে চলছিল তার চিকিৎসা। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন মিঠু। দক্ষিণ কলকাতার নিজের বাড়িও বিক্রি করে দিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা জানা যায়নি।

একসময় বাংলা সিনেমার পর্দায় মিঠুর উপস্থিতি ছিল আলাদা আকর্ষণ। মিষ্টি মুখ, সাবলীল অভিনয় এবং চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার দক্ষতায় তুলনামূলক স্বল্প অভিনয়জীবনেই একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেন তিনি। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ও ওড়িয়া সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। ১৯৭০-এর দশকের শুরু থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্যাপ্ত ছিল তার অভিনয়জীবন।

১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিঠুর। এতে তার বিপরীতে অভিনয় করেন সমিত ভঞ্জ। তবে প্রথম সিনেমার পরই বড় সাফল্য পাননি তিনি। ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় মর্জিনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন। এতে তার বিপরীতে ছিলেন দেবরাজ রায়। সিনেমাটির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিঠুকে।

এরপর আশুতোষ মুখোপাধ্যায়ের ‘নিশিকন্যা’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন তিনি। ১৯৭৪ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘মৌচাক’ তাকে আরও জনপ্রিয় করে তোলে। এই সিনেমায় নীপা চরিত্রে মিঠু এবং সিতেশ চরিত্রে রঞ্জিত মল্লিকের জুটি দর্শকের মনে জায়গা করে নেয়।

‘মৌচাক’-এর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে ‘স্বয়ংসিদ্ধা’ সিনেমায় জুটি বাঁধেন মিঠু। ১৯৭৫ সালের এই সিনেমাটিও তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ। এর আগে ‘কবি’ সিনেমায় দেবরাজ রায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। পরের বছর ‘চাঁদের কাছাকাছি’ ও ‘হোটেল স্নো ফক্স’-এর মতো সিনেমায় দেখা যায় তাকে।

বাংলা সিনেমার পাশাপাশি এ সময় হিন্দি সিনেমাতেও কাজ শুরু করেন মিঠু। ১৯৭৬ সালে দুলাল গুহর ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। এতে শত্রুঘ্ন সিনহার বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ কাপুরও। এরপর বাসু চট্টোপাধ্যায়ের ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমায় অভিনয় করেন মিঠু। ‘দিল্লাগি’তে আবারও শত্রুঘ্ন সিনহার বিপরীতে দেখা যায় তাকে।

বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করলেও মিঠুর অভিনয়জীবন ছিল তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী। এই সময়ের মধ্যে তিনি কাজ করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরা, নবীন নিশ্চল, সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপকুমার ও মহুয়া রায়চৌধুরীর মতো শিল্পীদের সঙ্গে।

অনেক আগেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়। তবে ‘মৌচাক’-এর নীপা, ‘মর্জিনা আবদুল্লা’র মর্জিনা কিংবা ‘আশ্রিতা’র মতো চরিত্রের মধ্য দিয়ে দর্শকের স্মৃতিতে আজও অমলিন হয়ে আছেন এই প্রতিভাবান অভিনেত্রী।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মারা গেছেন ‘মৌচাক’ খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

মারা গেছেন ‘মৌচাক’ খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

আপডেট সময় ০৪:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিঠু মুখোপাধ্যায় গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মুম্বাইয়ে চলছিল তার চিকিৎসা। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন মিঠু। দক্ষিণ কলকাতার নিজের বাড়িও বিক্রি করে দিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা জানা যায়নি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন