ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে গতকাল সোমবার ট্রাম্প এ কথা অস্বীকার করেছেন।ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘অ্যাক্সিওস এইমাত্র একটি খবর প্রকাশ করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কোনো প্রস্তাব দিইনি।’অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত অর্থছাড় করতে রাজি আছেন ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।ট্রাম্প ওই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। একই সঙ্গে সংবাদমাধ্যমটির প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প এমন এক সময়ে এসব কথা বলেছেন, যখন নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠকের প্রস্তুতি চলছিল।গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেনযুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। দেশটি বলেছিল, ওয়াশিংটন ওই প্রস্তাব মেনে নিলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে তেহরান। তবে গত শনিবার ট্রাম্প ওই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন।অবশ্য রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আবার দুই পক্ষের আলোচনা শুরু হবে বলে তিনি আশাবাদী।যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের অর্থছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

আপডেট সময় ১২:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে গতকাল সোমবার ট্রাম্প এ কথা অস্বীকার করেছেন।ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘অ্যাক্সিওস এইমাত্র একটি খবর প্রকাশ করেছে যে ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দকৃত অর্থছাড়ের প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কোনো প্রস্তাব দিইনি।’অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত অর্থছাড় করতে রাজি আছেন ট্রাম্প। প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়।ট্রাম্প ওই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। একই সঙ্গে সংবাদমাধ্যমটির প্রতিবেদনটি প্রত্যাহার করে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প এমন এক সময়ে এসব কথা বলেছেন, যখন নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বৈঠকের প্রস্তুতি চলছিল।গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা গতকাল জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেনযুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। দেশটি বলেছিল, ওয়াশিংটন ওই প্রস্তাব মেনে নিলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে তেহরান। তবে গত শনিবার ট্রাম্প ওই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন।অবশ্য রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আবার দুই পক্ষের আলোচনা শুরু হবে বলে তিনি আশাবাদী।যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন