ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, জাপানে ভূমিধসের ভয়

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে বেড়েছে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছাকাছি দিয়ে অতিক্রম করতে পারে।

ফলে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে।

শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেএমএর পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি কান্তো অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোমবার বিকাল থেকে বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে।

কান্তো অঞ্চলের মধ্যে টোকিও এবং আশপাশের প্রিফেকচারগুলো রয়েছে।

টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিত এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা একটি নির্দিষ্ট এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে এ ধরনের ভারি ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত বড় ধরনের দুর্যোগের কারণ হয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

চলতি বছর বিশ্বজুড়েই চরম আবহাওয়ার বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে। পূর্ব এশিয়া থেকে উত্তর আমেরিকা ও ইউরোপ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক ভারি বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মারা গেছেন ‘মৌচাক’ খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, জাপানে ভূমিধসের ভয়

আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে বেড়েছে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন