ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন

গত ফেব্রুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অল্প সময়ের ব্যবধানে তিনবার তাঁর মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে।

দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাঁকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁর হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’

শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে তাঁর তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি লিখেছেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’

তানিয়ার সুস্থতা কামনা করেছেন তার সহকর্মীরা। পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা ও পরিচালক কচি খন্দকার লিখেছেন, ‘জীবন সত্য আর সুন্দর শুভকামনা।’ চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব।’ অভিনেতা বাপ্পি চৌধুরী লিখেছেন, ‘ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখ।’

অগণিত ভক্ত আর শুভাকাঙ্ক্ষীর প্রার্থনা এখন একটাই, যেন এই কঠিন মেঘ কেটে গিয়ে তানিয়া বৃষ্টির জীবনে আবারও সুস্থতার রোদ ঝলমল করে ওঠে। তিনি যেন শিগগিরই ফিরে আসেন তাঁর চিরচেনা সেই অভিনয়ের আঙিনায়।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

ইতিহাসের এই দিনে : ৪ জুন ২০২৬ইং

তানিয়া বৃষ্টির মস্তিষ্কে তৃতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট সময় ১০:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

গত ফেব্রুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অল্প সময়ের ব্যবধানে তিনবার তাঁর মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন