ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চালু হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দ্বিতীয় ইউনিট

কারিগরি ত্রুটির কারণে বন্ধের সাত দিন পর গতকাল রোববার চালু হলো বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট। বর্তমানে প্রথম ইউনিট পুরোদমে ও দ্বিতীয় ইউনিট থেকে অর্ধেক সক্ষমতায় উৎপাদন করছে। এটি ধাপে ধাপে আরও বাড়ানো হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র বলছে, প্রায় দুই মাস আগে গ্যাস–সংকট শুরু হলে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমে যায়। এরপর দেড় মাস ধরে একাধিক কয়লাবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন ব্যাহত হলে লোডশেডিং বেড়ে যায়। ইতিমধ্যে উৎপাদন বাড়িয়ে লোডশেডিং কমানো হয়েছে। রামপাল থেকে উৎপাদন বাড়ায় আরও কিছুটা স্বস্তিতে পিডিবি।
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কয়লাচালিত। মাঝখানে কয়লাস্বল্পতায় উৎপাদন কমেছিল। এখন কয়লার পর্যাপ্ত মজুত আছে। ১ হাজার ২৩৪ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে। দ্বিতীয় ইউনিট বন্ধের আগে উৎপাদন হচ্ছিল ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি। ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধের পর বিদ্যুৎকেন্দ্রটি থেকে সরবরাহ ৬০০ মেগাওয়াটের নিচে নেমে যায়।
বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম \Iপ্রথম আলো\Iকে বলেন, রোববার সকাল আটটায় দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। সন্ধ্যায় দ্বিতীয় ইউনিট থেকে ৩৭০ মেগাওয়াট ও প্রথম ইউনিট থেকে ৬০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ধীরে ধীরে দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ আরও বাড়বে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

চালু হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দ্বিতীয় ইউনিট

চালু হয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দ্বিতীয় ইউনিট

আপডেট সময় ১২:২৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কারিগরি ত্রুটির কারণে বন্ধের সাত দিন পর গতকাল রোববার চালু হলো বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট। বর্তমানে প্রথম ইউনিট পুরোদমে ও দ্বিতীয় ইউনিট থেকে অর্ধেক সক্ষমতায় উৎপাদন করছে। এটি ধাপে ধাপে আরও বাড়ানো হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র বলছে, প্রায় দুই মাস আগে গ্যাস–সংকট শুরু হলে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমে যায়। এরপর দেড় মাস ধরে একাধিক কয়লাবিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন ব্যাহত হলে লোডশেডিং বেড়ে যায়। ইতিমধ্যে উৎপাদন বাড়িয়ে লোডশেডিং কমানো হয়েছে। রামপাল থেকে উৎপাদন বাড়ায় আরও কিছুটা স্বস্তিতে পিডিবি।
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রটি কয়লাচালিত। মাঝখানে কয়লাস্বল্পতায় উৎপাদন কমেছিল। এখন কয়লার পর্যাপ্ত মজুত আছে। ১ হাজার ২৩৪ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট আছে। দ্বিতীয় ইউনিট বন্ধের আগে উৎপাদন হচ্ছিল ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি। ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। বন্ধের পর বিদ্যুৎকেন্দ্রটি থেকে সরবরাহ ৬০০ মেগাওয়াটের নিচে নেমে যায়।
বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম \Iপ্রথম আলো\Iকে বলেন, রোববার সকাল আটটায় দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। সন্ধ্যায় দ্বিতীয় ইউনিট থেকে ৩৭০ মেগাওয়াট ও প্রথম ইউনিট থেকে ৬০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ধীরে ধীরে দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ আরও বাড়বে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন