চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মহিউদ্দনি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউক’কে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
গত ২৬ মার্চ ২০১৮ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর সল্ট গোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আইনুল আলম প্রকাশ ডিউক ও তার অন্যান সহযোগীরা পূর্বপরিকল্পিত ভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকা ভিকটিম মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরর্বতীতে অনুষ্ঠানে উপস্থিত জনতা ভিকটিমকে ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিম মহিউদ্দিন এর পরিবার বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় ২০ জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-২২(০৩)২০১৮ ইং, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মামলা নং-২২(০৩) ২০১৮ইং, ধারাঃ-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আইনুল আলম প্রকাশ ডিউক চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ১২২৫ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল এলাকায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন বরখান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আইনুল আলম প্রকাশ ডিউক পিতা- জাহাঙ্গীর আলম, সাং-দক্ষিণ মধ্যম হালিশহর, থানা-বন্দর, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
প্রেস বিজ্ঞপ্তি 






























