ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হিলিতে নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন

নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার গুররা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হা, আ, ব রাজ্জাক।

আজ শনিবার বিকেলে হাকিমপুর প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করবেন।

লিখিত বক্তব্যে রাজ্জাক বলেন, গত ২০ ডিসেম্বর গুমরা দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর চারজন কর্মচারী নিয়োগ বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণভাবে প্রচলিত নিয়ম, বোডের অনুমোদন এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সম্পন্ন হয়।

উক্ত নিয়োগ বোর্ড মাদ্রাসার সুপার কর্তৃক আহ্বান করা হয়। আইন ও বিধি অনুযায়ী এই বোর্ড আহ্বানের এখতিয়ার সভাপতির নয়। নিয়োগ পরীক্ষার পর প্রস্তুতকৃত রেজাল্ট সিটে সুপারসহ বোর্ডের সকল সদস্য স্বাক্ষর প্রদান করেন।পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত রেজুলেশনে সুপার স্বাক্ষর করেন। নির্বাচিত প্রার্থীদের যোগদান করানোর জন্য অনুষ্ঠিত মিটিংয়ের কার্যবিবরণী এবং সর্বশেষে নিয়োগপত্র প্রদানকালেও উক্ত সুপার স্বাক্ষর করেন।

অথচ অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি এই সকল নথিতে স্বাক্ষর প্রদান করার পরও সংশ্লিষ্ট সুপার আমার বিরুদ্ধে “নিয়োগ বাণিজ্য” সংক্রান্ত যে অভিযোগ তুলেছেন, তা যুক্তিহীন, ভিত্তিহীন এবং স্ব-বিরোধী।

আমাদের প্রশ্ন অত্যন্ত সহজ ও যৌক্তিক যদি সত্যিই কোনো ধরনের নিয়োগ বাণিজ্য বা অনিয়ম হয়ে থাকে, তাহলে একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি কেন ধারাবাহিকভাবে প্রতিটি ধাপে স্বেচ্ছায় স্বাক্ষর প্রদান করলেন?
আইন, যুক্তি ও সাধারণ বিবেচনায় এই অভিযোগ গ্রহণযোগ্য নয়।

বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আমাকে এবং মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

আমি দৃঢ়তার সাথে জানাতে চাই এই নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও নথিভিত্তিক। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন, প্রভাব খাটানো বা অনৈতিক কার্যক্রম সংঘটিত হয়নি।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

হিলিতে নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার গুররা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হা, আ, ব রাজ্জাক।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন