ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করল র‌্যাব-৭

ভোলা জেলার শশীভূষন থানার আব্দুর রহীম প্রকাশ ভূট্টো হত্যা মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আমজাদ ‘কে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোলা জেলার শশীভূষন থানার মামলা নং-০৪, তারিখ-১৫ ফেব্রুয়ারি ২০২৬ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ২নং এজাহারনামীয় পলাতক মোঃ আমজাদ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ইং তারিখ আনুমানিক বিকাল ১৮০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন কাঞ্চন নগর আবুল হোসেন মার্কেট এলাকায় অভিযান পরিচালানা করে উক্ত মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আমজাদ(৩৫), পিতা-আলতাফ রাড়ী, সাং-রসুলপুর, থানা- শশীভূষন, জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

অবশেষে বদলাচ্ছে দুই ইউনিয়নের নাম, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের পথে

হত্যা মামলার পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করল র‌্যাব-৭

আপডেট সময় ১০:০০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ভোলা জেলার শশীভূষন থানার আব্দুর রহীম প্রকাশ ভূট্টো হত্যা মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আমজাদ ‘কে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন