ভোলা জেলার শশীভূষন থানার আব্দুর রহীম প্রকাশ ভূট্টো হত্যা মামলার ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আমজাদ ‘কে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোলা জেলার শশীভূষন থানার মামলা নং-০৪, তারিখ-১৫ ফেব্রুয়ারি ২০২৬ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ২নং এজাহারনামীয় পলাতক মোঃ আমজাদ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ইং তারিখ আনুমানিক বিকাল ১৮০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন কাঞ্চন নগর আবুল হোসেন মার্কেট এলাকায় অভিযান পরিচালানা করে উক্ত মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আমজাদ(৩৫), পিতা-আলতাফ রাড়ী, সাং-রসুলপুর, থানা- শশীভূষন, জেলা-ভোলা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি 






























